Sylhet Today 24 PRINT

তাহিরপুর সীমান্তে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

তাহিরপুর সংবাদদাতা |  ০১ জুন, ২০১৫

সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্তে ১২৭পিচ ইয়ারাসহ এরশাদ মিয়া(৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। গতকাল রোববার বিকাল ৪টায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া শুল্কষ্টেশন এলাকা থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

ইয়াবা ব্যবসায়ী এরশাদ মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার আদানগর গ্রামের মফিজ মিয়া ছেলে। স্থানীয়রা জানায়-চোরাচালানী ও মাদক ব্যবসায়ী আজাদ মিয়ার সাথে সিন্ডিকেড করে এরশাদ মিয়া প্রায় ৪বছর যাবত বড়ছড়া শুল্কষ্টেশন এলাকায় ইয়াবার খুছরা ও পাইকারী ব্যবসা করছে। সুনামগঞ্জ ৮ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ইয়াবাসহ আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.