Sylhet Today 24 PRINT

পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৪ নভেম্বর, ২০১৭

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছে। তার নাম খাদিজা আক্তার (৪৫)। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন।  সোমবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, নিহত খাদিজা চুনারুঘাট উপজেলার বদরগাজি গ্রামের আব্দুর রহিমের স্ত্রী।

ওসি জসিম উদ্দিন জানান, সোমবার সকালে শায়েস্তাগঞ্জের সুতাং বাজারে কাঁচামাল ভর্তি একটি পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খাদিজা আক্তার নামে এক যাত্রী নিহত হয়।

ওসি আরও বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.