Sylhet Today 24 PRINT

বড়লেখায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

বড়লেখা প্রতিনিধি |  ১৪ নভেম্বর, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” এরকম নানা স্লোগানে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এ অনুষ্ঠানের আয়োজন করে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহেল মাহমুদ।

এতে গ্রাম আদালত সহকারি আমজাদ হোসেন পাপলুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।

কর্মশালার আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি গোপাল দত্ত, ইউএনডিপির ডিস্ট্রিক ফেসিলিটেটর মাহবুবুল আলম, বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) জেলা সমন্বয়কারী একেএম মাহাতাব উদ্দীন, উপজেলা সমন্বয়কারী রনজিৎ কুমার সেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.