Sylhet Today 24 PRINT

বড়লেখায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

বড়লেখা প্রতিনিধি |  ১৪ নভেম্বর, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় র‌্যালি, ফ্রি ডায়াবেটিস সনাক্তকরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে বড়লেখা ডায়াবেটিস সেন্টারের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে বড়লেখা ডায়াবেটিস সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় তাজুল ইসলামের সঞ্চালনায় ডায়াবেটিস প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা করেন প্রধান অতিথি বড়লেখা ডায়াবেটিস সেন্টারের প্রতিষ্ঠাতা ডা. মোহাম্মদ বদরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডা. মার্জিয়া রহমান চৌধুরী, ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ আব্দুর রশিদ, শুধাংশু শেখর, মোস্তাফিজুর রহমান, আবু বক্কর সিদ্দিক, মিজান আহমদ, আশরাফুল ইসলাম, মামুন আহমদ, আব্দুর রাজ্জাক, মোজাফর আহমদ, ইছবর আলী, ব্যবসায়ী মো. জাকারিয়া, শিক্ষার্থী সুলতান আহমদ, রাকিবুর ইসলাম, খালেদ আহমদ, আলা উদ্দিন আহমদ, ভুপেন্দ্র দাস, মাসুদ আহমদ, ফরহাদ আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.