Sylhet Today 24 PRINT

জাফলং এ পিয়াইন নদীতে টাস্কফোর্সের অভিযান

নিজস্ব প্রতিবেদক |  ০১ জুন, ২০১৫

জাফলং উপজেলার পিয়াইন নদী এলাকায় টাস্কফোর্স অভিযান করেছে। গতকাল রবিবার (৩১ মে) দুপুরে পরিবেশ অধিদপ্তরের সহায়তায় গোয়াইনঘাটের ইউএনও মোঃ সালাহ উদ্দিন এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযান চলাকালীন সময় পিয়াইন নদীর তীরবর্তী কান্দুবস্তী এলাকায় একটি বোমা মেশিন ভাংচুর করে বিনষ্ট করা হয় এবং দুইটি বোমা মেশিনের সরঞ্জাম ধ্বংস করা হয়।

অভিযান চলাকালীন সময়ে পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিদর্শক মনসুর মোল্লাসহ পুলিশ ও বিজিবির ৩০-৪০ জন সদস্য উপস্থিত ছিলেন।

 



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.