Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৫ নভেম্বর, ২০১৭

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌরসভাধীন হবিবপুর গ্রামে ৪৫০ মিটার আর.সি.সি ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করলেন জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি দিলোয়ার হোসাইন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে ৪নং ওয়ার্ডের কাচি বিলপাড় এলাকার সিপার মিয়ার বাড়ি হইতে আকিক মিয়ার বাড়ী পর্যন্ত সাত লক্ষ টাকা ব্যয়ে ৪৫০ ফুট আর.সি.সি ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌরসভার প্রকৌশলী সতীশ গোস্বামী, এলাকার প্রবীণ মুরব্বী ফিরোজ মিয়া, মোস্তফা, আবুল লেইছ, নুর উদ্দিনসহ এলাকার বিশিষ্ট লোকজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.