নিজস্ব প্রতিবেদক | ০১ জুন, ২০১৫
কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকা থেকে অভিযান চালিয়ে লক্ষধিক টাকার ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানের নেতৃত্ব দেন কালারাগ বিওপি'র হাবিলদার হারুন অর রশিদ।
বিজিবি সূত্রে জানা যায়- সোমবার ভোর ৪টায় কালাবাগ বিওপির বিজিবির সদস্যরা অভিযান চালায়। এসময় কলারাগ গ্রাম থেকে পরিত্যাক্ত অবস্তায় ৮০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করে।
উল্লেখ্য, উদ্ধারকৃত মদের সিজার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।