হবিগঞ্জ প্রতিনিধি | ০১ জুন, ২০১৫
হবিগঞ্জে ১শ’ পিস ইয়াবা, ৪৯ বোতল ফেনসিডিল ও ৯ বোতল হুইস্কিসহ ৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ ও র্যাব। আটককৃতরা হল সদর উপজেলার পইল গ্রামের আব্দুল জলিলের ছেলে শিহাব উদ্দিন শিপন, আব্দাবখাই গ্রামের তরিক আলীর ছেলে আব্দুল কাদির সামছু ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দক্ষিণ উত্তরসূরের ইচপর উদ্দিনের ছেলে আব্দুল কাইয়ুম।
ডিবি পুলিশ জানায়, রোববার (৩১ মে) রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র এসআই সুদীপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ শহরের ২নং পুল এলাকায় অভিযান চালায়। এসময় মাদকসেবী আব্দুল কাদির সামছুকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে শহরতলী মশাজান এলাকায় অভিযান চালিয়ে ১শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শিহাব উদ্দিন শিপনকে আটক করা হয়। সোমবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, রাত ৮টায় র্যাবের সিনিয়র এএসসি হায়াতুন নবী’র নেতৃত্বে র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালায়। এসময় ৪৯ বোতল ফেনসিডিল ও ৯ বোতল ব্যাগপাইপার হুইস্কিসহ আব্দুল কাইয়ুমকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য ৩২ হাজার টাকা বলে জানায় র্যাব। কাইয়ুমকে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।