Sylhet Today 24 PRINT

দেশে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে: ইমরান আহমদ

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১৮ নভেম্বর, ২০১৭

সাংসদ ইমরান আহমদ বলেছেন, বর্তমান সরকার জনগণের সেবক হয়ে কাজ করছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে,যাবে। বর্তমান সরকার দেশের উন্নয়নে নানামুখি পদক্ষেপ নিয়েছে। জনগণের জনসেবার পরিধি বৃদ্ধিতে স্থানীয় সরকার ব্যবস্থা গুরুত্বপুর্ন ভুমিকা পালন করছে। জনগণের জন্য সরকার গৃহিত সেবা সমুহ সহজে মানুষের দোরগোড়ায় পৌছে দিতে বর্তমান সরকারের উদ্যোগে সারা দেশেই শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তুলা হচ্ছে। দেশব্যাপী সবকটি ইউনিয়ন পরিষদ সমুহকে আধুনিক ইউনিয়ন কমপ্লেক্সরুপে রুপান্তিরিত করা হচ্ছে।

বিদ্যুৎ, চিকিৎসা, যোগাযোগসহ স্থানীয় অবকাঠামোগত উন্নয়নেও বর্তমান সরকার সফল। এসব সফলতা জনগণের কাছে পৌছে দিতে হবে। তিনি শনিবার ১ কোটি ৬৩ হাজার টাকা ব্যয়ে গোয়াইনঘাটের ৩নং পুর্ব জাফলংয়ে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরুক্ত কথাগুলো বলেন।

ইউপি সচিব কামরুজ্জামানের সঞ্চালনায় ও ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবুর সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন, গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল, সহকারী কমিশনার (ভুমি) সুমন চন্দ্র দাস।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ দেলওয়ার হোসেন, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি কামাল আহমদ,উপজেলা প্রকৌশলী ফখরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রেজাউল ইসলাম,যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি সামসুল আলম, ইউপি নিজপাট চেয়ারম্যান মঞ্জুর সম্রাট,ফতেহপুর ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী,গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগনেতা বাবু সুভাষ চন্দ্রপাল ছানা, ইসমাইল আলী মাষ্টার, জামাল উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক মোঃ সাহাব উদ্দিন, জেলা ছাত্রলীগনেতা এম নিজাম উদ্দিন, আওয়ামীলীগনেতা মিনহাজুর রহমান, স্বেচ্ছাসেবকলীগনেতা এম মহিউদ্দিন মহি ইউপি সদস্য আব্দুল কাদির, আব্দুল করিম, জিলানী আহমদ, শাহ আলম, ইউপি সদস্যা সালমা বেগম প্রমুখ ।  

এর আগে সংসদ সদস্য ইমরান আহমদকে তামাবিল স্থলবন্দর থেকে মোটর শোভাযাত্রা সহকারে অনুষ্টান স্থল পর্যন্ত নিয়ে আসেন তামাবিল স্থলবন্দর শ্রমিকলীগের কয়েক শতাধিত নেতাকর্মী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.