Sylhet Today 24 PRINT

টিলাকাটার সময় হাতেনাতে আটক, দুইলক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ১৮ নভেম্বর, ২০১৭

সিলেটের সদর উপজেলার খাদিমপাড়ায় অবৈধভাবে টিলাকাটার দায়ে এক ব্যক্তিকে দুইলক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে খাদিমপাড়া ইউনিয়নের দলইপাড়ায় একটি টিলাকাটার সময় মখলিছুর রহমান মখলিছ নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। এসময় একটি ট্রাক আটক করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা জানান, অবৈধভাবে টিলাকাটার দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মখলিসকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে ।

তিনি বলেন- অবৈধভাবে টিলাকাটার বিরুদ্ধে আমাদের এরকম অভিযান অব্যাহত থাকবে। কোনভাবেই কাউকে ছাড় দেয়া হবে না।’
 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.