Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে অবৈধ বালু উত্তোলনের জেরে সংঘর্ষ: মামলা দায়ের

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১৮ নভেম্বর, ২০১৭

সিলেটের গোলাপগঞ্জে সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার রাতে ঐ সংঘর্ষে আহত উপজেলার পৌর এলাকার স্বরসতি গ্রামের ছালাউদ্দিন নিজে বাদি হয়ে রাতেই গোলাপগঞ্জ মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং ১০/১৭।

মামলার এজহারে হত্যার উদ্দেশ্যে এ হামলা ও মারপিটের অভিযোগ আনা হয়। মামলার আসামী করা হয়েছে স্থানীয় স্বরসতি গ্রামের মৃত চান মিয়ার পুত্র সাহেদ আহমদ (৩০), মৃত আসাদ আলীর পুত্র সাদ্দাম হোসেন (২৩), খলিল উদ্দিনের পুত্র পায়েল আহমদ (২৩), শুকুর আলীর পুত্র জুবের আহমদ (২৩), সফিক উদ্দিনের পুত্র বদরুল ইসলাম ওরফে সাদ্দাম (২৪) কে।

উল্লেখ্য,  শুক্রবার (১৭ নভেম্বর) উপজেলার পৌর এলাকার স্বরসতিতে সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে গ্রামবাসী বাধা দিলে বালু খেকোরা তাদের উপর হামলা চালায়। এতে ছুরিকাঘাতে আহত হন সরস্বতী গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে সালাউদ্দিন (৩০) ও বগই মিয়ার ছেলে জুয়েল(২৬)।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি প্রশাসন) এ কে এম ফজলুল হক শিবলী জানান, আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.