Sylhet Today 24 PRINT

আলোকচিত্রী ফখরুল ইসলাম আর নেই

নিজস্ব প্রতিবেদক |  ১৮ নভেম্বর, ২০১৭

আলোচিত্র শিল্পী ও নাট্যকর্মী ফখরুল ইসলাম আর নেই। শনিবার রাত ১১ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫০ বছর।

সিলেট ফটোগ্রাফিক সোইসিটির সাবেক সভাপতি ফখরুল ইসলাম পেশাগত জীবনে জৈন্তায় ডিগ্রী কলেজের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি নাট্যসংগঠন কথাকলি থিয়েটারের সাথেও যুক্ত ছিলেন।

সিলেট ফটোগ্রাফিক সোসাইটির সাধারণ সম্পাদক বাপ্পী ত্রিবেদী সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে ফখরুল ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, শনিবার রাতে বাসায় হার্ট এট্যাক করেন ফখরুল। দ্রুত তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসলে তিনি মৃত্যুবরণ করেন।

বাপ্পী জানান, মা, স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে নগরীর শিবগঞ্জে থাকতেন ফখরুল। আজ (রোববার) বাদ যোহর নয়াসড়ক জামে মসজিদে জানাজার নামাজ শেষে তাকে নগরীর মানিকপীর গোরস্থানে সমাহিত করা হবে।

তাঁর আকস্মিক মৃত্যুতে সিলেটের সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.