Sylhet Today 24 PRINT

আনন্দনিকেতন স্কুলে মুসা ইব্রাহিম

সিলেটটুডে ডেস্ক |  ১৯ নভেম্বর, ২০১৭

এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশী মুসা ইব্রাহিম বলেছেন, আত্মবিশ্বাস ও উদ্যম থাকলে স্কুলের ছাত্রছাত্রীরাও বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠতে পারবে।

তিনি রোববার সকালে সিলেটের আনন্দনিকেতন স্কুল পরিদর্শনকালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া এক সংক্ষিপ্ত বক্তৃতায় এই আশাবাদ ব্যক্ত করেন।

সবচেয়ে কম বয়সী এভারেস্ট বিজয়ীদের উদাহারণ দিয়ে তিনি বলেন, মাত্র তের বছর বয়সে জর্ডান রোমেরো ও মালাভা পুর্ণা যদি এভারেস্ট বিজয় করতে পারে চেষ্টা করলে তোমরাও পারবে। তবে সবার আগে প্রয়োজন নিজের উপর বিশ্বাস রাখা।

মুসা ইব্রাহিম ধন্যবাদ জানিয়ে আনন্দনিকেতন স্কুলের প্রশাসনিক প্রধান ফাহমিনা নাহাস বলেন, তার এই সফর ছাত্রছাত্রীদের জন্য প্রেরণাদায়ক। এ সময় মুসা ইব্রাহিমের সাথে তার স্ত্রীও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মুসা ইব্রাহিমের ছেলে ওয়াসি ইব্রাহিম আনন্দনিকেতন স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.