Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে মাহি উদ্দিন আহমদ সেলিম সংবর্ধিত

সিলেটটুডে ডেস্ক |  ০১ জুন, ২০১৫

সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ডিস্ট্রিক্ট ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) এর প্রেসিডেন্ট বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বিয়ানীবাজারের কৃতি সন্তান মাহি উদ্দিন আহমদ সেলিমের সম্মানে সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়ানীবাজার উপজেলার দুধবকসী যুব সমাজ উত্তর মাতিউরার উদ্যোগে গতকাল সোমবার বিকালে দি নিউ জেনারেশন আইডিয়াল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খাঁন।

এসময় আতাউর রহমান খাঁন বর্তমান পরিবর্তিত শিক্ষা ব্যবস্থার জন্য শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, স্থানীয়ভাবে শিক্ষার মান উন্নয়নের জন্য বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক এবং অভিভাবকদের শিক্ষা ক্ষেত্রে আরো মনোনিবেশ করতে হবে। তিনি বলেন, ক্ষমতা ও সাধ্যমত এই বিদ্যালয়ের উন্নয়নে যথাযত ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করব। সংবর্ধিত অতিথির বক্তৃতায় মাহি উদ্দিন আহমদ সেলিম বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার সমাধানে ৫ লাখ টাকা অনুদান প্রদান করেন এবং অন্যান্য সমস্যা সমাধানের ক্ষেত্রে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক াে, খসরুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি মজির উদ্দিন আনসার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় যুব সমাজের পক্ষে সুহিন আহমদ, আল আমিন, যুবলীগ নেতা জাহিদ আহমদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পক্ষে বেলাল আহমদ প্রমুখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গৌছ উদ্দিন স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন দি নিউ জেনারেশন আইডিয়াল উচ্চ বিদ্যালয় ও দুধবকশী যুব সমাজের নেতৃবৃন্দরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.