সিলেটটুডে ডেস্ক | ০১ জুন, ২০১৫
রমজান মাসকে সামনে রেখে সিলেট নগরীর দক্ষিণ সুরমায় বিভিন্ন রাস্তায় অবৈধ ভাবে দখল করা হকারদের উচ্ছেদে নেমেছে পুলিশ, র্যাব, ডিবি ও বিজিবি। রবি ও সোমবার বিকাল ৫ টা থেকে রাত অবধি হুমায়ুন রশিদ চত্বর, বাস টার্মিনাল, কীন ব্রীজ হয়ে পুরাতন রেল ষ্টেশন পর্যন্ত এই অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন এসএমপি অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) জিদান আল মুসা, সহ কারি পুলিশ কমিশনার দক্ষিণ সুরমা থানা মো: রফিকুল ইসলাম, দক্ষিণ সুরমা থানার ইনচার্জ আতাউর রহমান, বাস টার্মিনাল ফাড়ির ইনচার্জ এসএই আশরাফুল ইসলাম।
দীর্ঘ দিন ধরে হকাররা অবৈদ ভাবে রাস্তার প্রায় ৬০ ভাগ দখল করে ব্যবসা করে আসছে। এতে প্রতিদিন এই রাস্তায় যানজট সৃষ্টি হয়। এতে চরম ভূগান্তির শিকার হতে হয় পথচারীদের।এসময় পুলিশ, র্যাব, ডিবি ও বিজিবি দুই শতাধিক দোকান উচ্ছেদ করে।
এ ব্যাপারে এসএমপি অতিরিক্ত উপ পুলিশ কমিশনার(দক্ষিণ) জিদান আল মুসা জানান , আমাদের এই অভিযান সবসময় চালানো হবে। প্রতি দোকানের মালিককে বলা হয়েছে তাদের দোকানের সামনে যদি কোন হকারা বসে তবে তাদের আইনের আয়তায় আনা হবে।