Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে পুলিশের উপর হামলা: ২ নারী আটক

রাজনগর প্রতিনিধি |  ২১ নভেম্বর, ২০১৭

মৌলভীবাজারের রাজনগরে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার পরপরই দুই নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃত নারীরা হলেন- হোসিয়ারা বেগম (২২) ও তাহমিনা আক্তার (২০)।

রাজনগর থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল ইসলাম ঘটনার কথা সত্যতা নিশ্চিত করে বলেন, চুরি হওয়া মালামাল উদ্ধার ও আসামি ধরতে পুলিশ পাঁচগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামে অভিযানের সময় একটি বাড়িতে তল্লাশি করতে গেলে হোসিয়ারা ও তাহমিনাসহ কয়েকজন মিলে চার পুলিশ উপর অতর্কিত হামলা চালায়।

পরে পুলিশ তাদের আটক করে। এ ঘটনায় পুলিশ অ্যাসল্ট মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.