Sylhet Today 24 PRINT

দিরাই অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন

সভাপতি মুজাহিদ, সম্পাদক শাওন

দিরাই প্রতিনিধি |  ২১ নভেম্বর, ২০১৭

দিরাই অনলাইন প্রেসক্লাব'র কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষ্যে মঙ্গলবার রাত ৮ টায় দিরাই পৌর শহরের উপজেলা রোডস্থ লন্ডন রেস্টুরেন্টের কনফারেন্স হলে দিরাই অনলাইন প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক মুজাহিদুল ইসলাম সর্দারের সভাপতিত্বে ও সদস্য সচিব সুবীর দেব শাওনের পরিচালনায় আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতি ক্রমে মুজাহিদুল ইসলাম সর্দার সভাপতি, কল্লোল তালুকদার সহ সভাপতি, সুবীর দেব শাওন সাধারণ সম্পাদক, মোহাম্মদ আলী সহ সাধারণ সম্পাদক,   মুক্তার হোসেন কোষাধ্যক্ষ,  নাবিল চৌধুরী দপ্তর সম্পাদক, হাম্মাদ আহমদ ক্রীড়া সম্পাদক, সালমান আহমেদ, উমেদ আলী কে সদস্য করে  কমিটি গঠন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.