Sylhet Today 24 PRINT

গোয়াইন নদীতে নৌকা ডুবে নিখোঁজ কুতুবের লাশ উদ্ধার

গোয়াইনঘাট প্রতিনিধি  |  ২৩ নভেম্বর, ২০১৭

সিলেটের গোয়াইন নদীতে নৌকা ডুবে নিখোজ কুতুব উদ্দিনের লাশ ৬০ ঘন্টা পর উদ্ধার করা হযেছে। লাশ উদ্ধার করে  পুলিশ ওসমানী হাসপাতালের মর্গে পাটিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল থেকে ৫/৬ কিঃমিঃ ভাটিতে জলুরমুখ এলাকা থেকে কুতুব উদ্দিনের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। নিহত কুতুব উদ্দিন চারিগ্রামের (বর্মাখাল হাওর) মৃত উছদ্দর আলীর ছেলে।

গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেছেন।

উল্লেখ, গত ২০ নভেম্বর রাত ১১টায় গোয়াইন নদীর পাবিজুরি খালের নিকট থেকে নদীর পূর্ব পাড়ে যেতে নৌকা ডুবে নিখোঁজ হন তিনি।। বধবার সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরীরা প্রায় ৫ ঘন্টাব্যাপী সন্ধান চালালেও কুতুবের সন্ধান পেতে ব্যর্থ হয়। অবশেশে আজ তার লাশ উদ্ধার করা হলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.