Sylhet Today 24 PRINT

মাধবপুরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মাধবপুর প্রতিনিধি |  ২৩ নভেম্বর, ২০১৭

মাধবপুরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩  নভেম্বর) সন্ধ্যায় মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোকলেছুর রহমান এ জরিমানা করেন।
তিনি জানান, মাধবপুর বাজারের বন্ধন বেকারীতে পঁচা ডিম দিয়ে ব্রেড তৈরী করার সময় বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিলক্ষিত হয়। এ সময় ওই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 এছাড়াও পঁচা-বাসি খাবার পরিবেশনের দায়ে একটি রেস্টুরেন্টকে ২ হাজার, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে একটি ফার্মেসীকে ১ হাজার ও ওজনে কম দেয়াসহ একাধিক অভিযোগে গ্রীন এগ্রো নামে একটি পোল্ট্রি ফিডের দোকানকে ১ হাজার টাকা মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.