Sylhet Today 24 PRINT

সিলেটে লোকালয় থেকে অজগর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ২৩ নভেম্বর, ২০১৭

সিলেটে জৈন্তাপুরে লোকালয় থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছেন বন বিভাগের কর্মীরা।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় সাপটি উদ্ধার করেন তারা। উপজেলার আফিফানগর চা বাগানের পাশের উন্মুক্ত স্থানে অজগর সাপটি প্রথম দেখা যায়। পাশেই লোকালয়।

 ছোট আকারের সাপটি স্থানীয়রা আটকাতে সক্ষম হলে চারিকাটা ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েলের জিম্মায় ইউনিয়ন পরিষদে আনা হয়। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অজগরটি নিজেদের হেফাজতে নেন।

    সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা এসএম মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে সাপটি উদ্ধার করা হয়েছে। রাতেই সিলেটের খাদিমনগর উদ্যানে সাপটি ছেড়ে দেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.