Sylhet Today 24 PRINT

আম্বরখানায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক  |  ২৬ নভেম্বর, ২০১৭

সিলেট নগরীর আম্বরখানা থেকে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রী (৮)কে ধর্ষণের অভিযোগে লুৎফুর রহমান উজ্জ্বল (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষনের অভিযোগে মামলার প্রেক্ষিতে উজ্বলেক শনিবার রাতে আম্বরখানার থেকে গ্রেপ্তার করা হয়। উজ্জ্বল খাসদবির এলাকার বন্ধন ই/৭ বাসার মৃত মতিউর রহমানের ছেলে।

বিমানবন্দর থানার ওসি মোশাররফ হোসেন জানান, স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গত ২৪ নভেম্বর থানায় লুৎফুর রহমান উজ্জ্বলের বিরুদ্ধে মামলা হয়। ২২ নভেম্বর উজ্জ্বল ওই শিশুকে ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করা হয়। মামলার প্রেক্ষিতে  শনিবার রাতে আম্বরখানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.