Sylhet Today 24 PRINT

মাধবপুরে পুলিশের হাতে ডাকাত গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ২৭ নভেম্বর, ২০১৭

মাধবপুরে নূর আলী (৩৮) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৬ নভেম্বর) দিবাগত রাতে হবিগঞ্জের জেলার মাধবপুর উপজেলার গাবতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নূর আলী উপজেলার আদাঐর গ্রামের মৃত অলি মিয়ার ছেলে।

মাধবপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মুমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করেন।

খবরের সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মুমিনুল জানান, নূর আলীর বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। সোমবার বিকেলের মধ্যে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.