নিজস্ব প্রতিবেদক | ০২ জুন, ২০১৫
জৈন্তাপুরে ভারতীয় তীর খেলার দায়ে ২ যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (১ জুন) বিকাল সাড়ে ৩ টায় উপজেলার জৈন্তাপুর বাজার থেকে ভারতীয় নিষিদ্ধ তীর খেলা পরিচালনার দায়ে ২ যুবককে আটক করে জৈন্তাপুর থানা পুলিশ।
আটককৃতরা হলেন উপজেলার মাহুতহাটি গ্রামের রেনু মিয়ার ছেলে কয়েছ আহমদ (৩৫) এবং ঘিলাতৈল গ্রামের নাসির মিয়ার ছেলে কাজল মিয়া (২৮)।
এলাকাবাসীর সূত্রে জানা যায়- দীর্ঘ দিন থেকে তারা ভাসমান অবস্থায় উপজেলার যাত্রী ছাউনি, বাট্টির দোকান, মাহুতহাটি ও জৈন্তাপুর ইউনিয়ন ভূমি অফিস এলাকায় তীর খেলা পরিচালনা করে আসছে।
জৈন্তাপুর থানার ওসি গোলক চন্দ্র বসাক তাদের কে আটকের ব্যাপারটি নিশ্চিত করেছেন।