Sylhet Today 24 PRINT

দিরাইয়ে ভোক্তা অধিকার বিষয়ক সভা

দিরাই প্রতিনিধি |  ২৮ নভেম্বর, ২০১৭

'সবার আগে ভোক্তা সবাই ভোক্তার অধিকার আদায় চাই'  এই শ্লোগানকে সামনে রেখে দিরাইয়ে ভোক্তা অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন ইকবাল'র সভাপতিত্বে ও অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম'র সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার।

উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসিবুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রফিকুল ইসলাম,উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত ফেরদৌসী,দিরাই খাদ্য গুদামের এলএসডি মনমোহন দাস, দিরাই বাজার মহাজন সমিতির সাধারণ সম্পাদক ধনীর রঞ্জন রায়, অটোমিল সমিতির সভাপতি সাইফুল ইসলাম, দিরাই সেন মার্কেট ব্যবসায়ী সমিতির সহ সভাপতি হাজী মুকুল চৌধুরী, দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার, স্কাউট লিডার ফখরুল আমিন চৌধুরী বাবলু, তায়েফ চৌধুরী, ব্যবসায়ী সেলিম মিয়া, খালেদ আহমদ জায়িম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.