Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে আনোয়ার হত্যা: ১১ জনের বিরুদ্ধে মামলা

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২৮ নভেম্বর, ২০১৭

বিয়ানীবাজারে ছাত্রলীগ কর্মী আনোয়ার হোসেন (২৬) খুনের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে নিহতের ভাই দেলোয়ার হোসেন নিজে বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলা নং-২৬(১১)’১৭।

মামলার এজাহার থেকে জানা যায়, পলাতক সাহেলকে প্রধান আসামী করে ১১ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরো ৬/৭ জনকে আসামী করে এ মামলা দায়ের করা হয়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, খুনের ঘটনার পর আটক পলাতক সাহেলের ভাই পাবেল ও আজাদকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

নিহত আনোয়ার হোসেন উপজেলার সুপাতলা গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে ও ফ্রান্স আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেনের ছোট ভাই। নিহত আনোয়ার পৌর ছাত্রলীগের জামাল গ্রুপের কর্মী ছিলেন।

প্রসঙ্গত, ২৫ নভেম্বর (শনিবার) দুপুরে পূর্ব শত্রুতার জের ধরে বিয়ানীবাজারে প্রকাশ্যে আনোয়ার হোসেন ছুরিকাঘাতে হত্যা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.