Sylhet Today 24 PRINT

লামাবাজারে সৈনিক ক্লাব থেকে ২৩ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক |  ২৯ নভেম্বর, ২০১৭

সিলেট নগরীর লামাবাজার এলাকার ' প্রাক্তন সৈনিক ক্লাব'-এ অভিযান চালিয়ে ২৩ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৭টা থেকে ঘন্টাব্যাপি অভিযান পরিচালনা করে সিলেট মহানগর পুলিশ।

সিলেট কতোয়ালি থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন সৈনিক ক্লাব থেকে ২৩ জনকে আটকের খবর নিশ্চিত করে বলেন, তাদেরকে থানায় আনা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম জানাতে পারেননি ওসি।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে সৈনিক ক্লাবে সন্ধ্যার পরে জুয়ার আসর পরিচালিত হচ্ছে এমন খবরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার ফয়সল মাহমুদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.