Sylhet Today 24 PRINT

চুনারুঘাটের মরা খোয়াই নদীতে আবর্জনার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

শংকর শীল, চুনারুঘাট থেকে |  ২৯ নভেম্বর, ২০১৭

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মরা খোয়াই নদীর দুই ব্রিজের পাশেই ময়লা-আবর্জনা ফেলে তৈরি করে রাখা হয়েছে স্তূপ। এছাড়াও কচুরিপানা পরিষ্কার না করায় তা পচে সৃষ্টি হয়েছে দুর্গন্ধের। ফলে দুর্ভোগে পোহাতে হচ্ছে দুই ব্রিজের যাতায়াতকৃত মানুষদের।

যাতায়াতকৃতরা জানিয়েছেন, প্রতি বছরেই পরিষ্কার করা হতো কচুরিপানা। কিন্তু গত ৩/৪ বছর ধরে কচুরিপানা পরিষ্কার করা হয় না। তাই কচুরিপানায় ভরে আছে মরা খোয়াই নদী। এরই মধ্যে নিয়মিত ফেলানো হচ্ছে বাজারের সকল ময়লা-আবর্জনা। যে কারণে ময়লা-আবর্জনা সাথে কচুরিপানা পচে সৃষ্টি হয়েছে দুর্গন্ধের।

এদিকে দুর্গন্ধের কারণে প্রতিনিয়ত রাস্তায় যাতায়াত করা মানুষেরা চলাফেরা করছে শ্বাস-প্রশ্বাস বন্ধ করে। উক্ত মরা খোয়াই নদীর দুই ব্রিজের আশপাশে ময়লা-আবর্জনা ও কচুরিপানা পরিষ্কার করার জন্য সচেতন মানুষেরা দাবী জানিয়েছেন।

এব্যাপারে চুনারুঘাট পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন শামসু জানিয়েছেন, এখানে ময়লা আবর্জনা ফেলানোর মত নিদিষ্ট কোন জায়গা নেই। যথা শিগগিরই ময়লা-আবর্জনা ও কচুরিপানা পরিষ্কার করা হবে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.