Sylhet Today 24 PRINT

বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ ব্যাহত

নিজস্ব প্রতিবেদক |  ৩০ নভেম্বর, ২০১৭

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভাটেরা এলাকায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সিলেট রেলস্টেশন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ভাটেরা এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী জালালাবাদ একপ্রেসের একটা বগি এই দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার কারণে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস সিলেটে আটকা পড়েছে।

শ্রীমঙ্গল রেলস্টেশন মাস্টার মো. জাফর আলম জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করেছে। ঘণ্টাখানেকের মধ্যে উদ্ধারকাজ শেষ হয়ে রেল যোগাযোগ স্বাভাবিক হতে পারে।

উল্লেখ্য, এই রেললাইনটি সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগের একমাত্র পথ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.