Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে সুপারির চালান আটক

নিজস্ব প্রতিবেদক |  ০২ জুন, ২০১৫

সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিজিবির অভিযানে ভারতীয় সুপারির চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কালাছাদেক বিওপির নায়েক সুবেদার মো. আলীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।  

মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়- কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় সোমবার রাতে কালাছাদেক বিওপি’র বিজিবি সদ্যস্যরা কালাছাদেক এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ধলাই নদীর ব্রীজের উপর থেকে পরিত্যাক্ত অবস্থায় ২ হাজার পিস সুপারি ও ২০ কেজি ছোলা সুপারি উদ্ধার করে বিজিবি।

উল্লেখ্য, সুপারির সিজার মূল্য ১২ হাজার টাকা। 


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.