Sylhet Today 24 PRINT

মীরের ময়দানে সড়ক সংস্কার কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক |  ৩০ নভেম্বর, ২০১৭

সিলেট নগরীর মীরের ময়দান এলাকার ওয়ান ওয়ে সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।

বুধবার (২৯ নভেম্বর) রাতে মেয়র আরিফুল হক চৌধুরী, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব সহ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও সিসিকের কর্মকর্তাদের উপস্থিতিতে গালার আস্তর দিয়ে এ সড়কের পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়।

এ সময় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, দীর্ঘদিন থেকে এই সড়কের নির্মাণ কাজ শেষ না হওয়ায় সীমাহীন ভোগান্তি পোহাতে হয়েছে এ সড়ক দিয়ে চলাচলকারী ও এলাকার বাসিন্দাদের। মেয়র এজন্য নগরবাসীর প্রতি দু:খ প্রকাশ করে বলেন, আগামী ৩-৪ দিনের মধ্যে এই সড়কের কাজ সম্পন্ন হবে।

পরে মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর ৭নং ওয়ার্ডের রাস্তা প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেন। এ সময় ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আব্দুল হাদি, আফতাব হোসেন খান, আব্দুল মুহিত জাবেদ, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রকৌশলী শামছুল হক উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.