Sylhet Today 24 PRINT

নগরীর জেলরোড থেকে ইয়াবাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক |  ০৩ জুন, ২০১৫

সিলেট নগরীর জেলরোড এলাকায় হোটেল আল ফয়েজ থেকে  ৮৮ পিস ইয়াবা সহ ৩ ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (২ জুন) সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত হোটেলের ২৩ নং কক্ষ থেকে তাদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন- ঢাকা জেলার সবুজবাগ থানার উত্তর বাসাবো ৪০ নং বাসার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে মো. নজরুল ইসলাম,  কুমিল্লা জেলার দাউদকান্দি থানার তুজার ভাঙ্গা গ্রামের বাসিন্দা হাজী রুহুল আমিনের ছেলে মো. সুমন মিয়া(৩০) ও সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার সাপা গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিনের ছেলে মো. রুবেল আহমেদ (২৯)।

র‍্যাব কর্তৃপক্ষ তাদেরকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.