Sylhet Today 24 PRINT

মোগলাবাজারে জালালাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক |  ০৫ ডিসেম্বর, ২০১৭

সিলেটের মোগলাবাজারে জালালাবাদ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় সিলেটের মোগলাবাজারে এলাকায় এ ঘটনাটি ঘটে।

সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে সিলেটগামী জালালাবাদ ট্রেনটি ৩নং লাইনে পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটি উদ্ধারের জন্য কাজ চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.