Sylhet Today 24 PRINT

বড়লেখায় হত্যা মামলার নামে হয়রানির প্রতিবাদে সভা

বড়লেখা প্রতিনিধি |  ০৩ জুন, ২০১৫

মৌলভীবাজারের বড়লেখায় সম্প্রতি সৌর বিদ্যুতের ব্যাটারী চুরির সময় জনতা হাতনাতে দুই চোরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে আলাল আহমদ (৩০) নামে এক চোর হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গণপিটুনিতে নিহত চোরের পরিবার স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার সাধারণ মানুষকে মামলায় জড়িয়ে হয়রানির অপচেষ্টা চালালে সোমবার এলাকাবাসী প্রতিবাদ সভার আয়োজন করে।


উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সুজাউল মাদ্রাসা মাঠে সমাজসেবক ডা: শামিম আহমদের পরিচালনায় ও খন্দকার আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার উদ্দিন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুর রহমান, বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস স্বপন, সমাজসেবেক আব্দুল লতিফ, ইউপি সদস্য আনিস উদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, চুরির সময় গণপিটুনিতে নিহত চোরের পরিবার হয়রানির উদ্দ্যেশ্যে জনপ্রতিনিধিসহ এলাকার জনগনের বিরুদ্ধে মামলা করার চেষ্টা করছেন। এধরনে হয়রানিমূলক মামলা দায়ের থেকে বিরত থাকতে প্রশাসনিক উদ্যোগের আহ্বান জানান বক্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.