Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে তক্ষকসহ যুবক আটক

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৬ ডিসেম্বর, ২০১৭

সুনামগঞ্জের জগন্নাথপুরে তক্ষকসহ রিপন মিয়া (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) গভীর রাতে তাকে তক্ষকসহ আটক করা হয়। তিনি উপজেলার আশারকান্দি ইউনিয়নের পাটকুড়া গ্রামের সুনু মিয়ার ছেলে।

মঙ্গলবার রাতে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গেলে রিপনের বাড়ীতে অভিযান চালান অভিযানে নেতৃত্ব দেয়া জগন্নাথপুর থানার এসআই আবুল ফাত্তাহ। তখন রিপনের কক্ষে বন্দি অবস্থায় একটি তক্ষক দেখতে পেয়ে তক্ষকসহ তাকে আটক করে থানায় নিয়ে আসেন।

ঘটনার সত্যতা স্বীকার করে জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বুধবার সন্ধ্যায় বলেন, বন অধিদপ্তরের লোকজনের সাথে কথা হয়েছে। তাঁরাও আসছেন। পরবর্তী পদক্ষেপ তাদের নিয়ে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.