Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে পুলিশি অভিযানে ১৯ পলাতক আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৭ ডিসেম্বর, ২০১৭

হবিগঞ্জে পুলিশের নিয়মিত অভিযানে মাদক ও তিন বিক্রেতাসহ ১৯ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (০৬ ডিসেম্বর) দিবাগত রাত ৯টা থেকে বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারদের মধ্যে তিন জন মাদক বিক্রেতা। এছাড়া ১২ জন পরোয়ানাভুক্ত ও চার জন নিয়মিত মামলার আসামি।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি-মিডিয়া) নাজিম উদ্দিন জানান, জেলার আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশ আসামিদের ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ অভিযানে বৃহস্পতিবার রাত থেকে সকাল পর্যন্ত বাহুবল, মাধবপুর ও চুনারুঘাট থানায় তিন মাদক বিক্রেতাসহ জেলায় ১৯ আসামিকে গ্রেপ্তার করা হয়। এসময় মাদক বিক্রেতাদের কাছ থেকে ২ কেজি ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.