তাহিরপুর প্রতিনিধি | ০৭ ডিসেম্বর, ২০১৭
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউয়েরগড় সীমান্ত থেকে ১০৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। এর আগে বুধবার (৬ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়।
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ জানান, বুধবার ভোরে লাউয়েরগড় সীমান্ত পিলার ১ হাজার ২০৫ এমপি-এর কাছ থেকে ১০৭ বোতল ভারতীয় অফিসার চয়েস ব্যান্ডের মদ জব্দ করা হয়। যার মূল্য ১ লাখ ৬০ হাজার ৫শ’ টাকা। এসময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যান।
এ ঘটনায় স্থানীয় থানায় মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।