Sylhet Today 24 PRINT

শেষ হলো পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচনী প্রচারণা

ডেস্ক রিপোর্ট |  ০৩ জুন, ২০১৫

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিলেট জেলা শাখার কার্য কমিটির ২০১৫-১৭ সালের নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার শেষ দিন সমাপ্ত হয়েছে বুধবার। নির্বাচনে প্রতিদ্বন্ধি প্রার্থী ও ভোটাররা এখন ৫জুন নির্বাচনের দিনের অপেক্ষায় প্রহর গুনছেন।

এবারের নির্বাচনে মিলন-তাহের -বেলালের নেতৃত্বাধীন সিলেট শহর মফস্বল সমন্বয় পরিষদ ও সিরাজ-খলিল- গুলজার পরিষদ এই দুটি প্যানেল ছাড়াও একক স্বতন্ত্র প্রার্থী হিসাবে যুগ্ম সাধারণ সম্পাদক পদে লড়ছেন মো. মিজানুর রহমান।

এদিকে বুধবার প্রচারণার শেষ দিনেও স্বতন্ত্র প্রার্থী মিজানের পক্ষে সিলেট নগরীর বিভিন্ন এলাকার পুস্তক ব্যবসায়ীদের সাথে গণসংযোগ করা হয়। এতে অংশগ্রহণ করেন আটাব সিলেটের সাবেক সভাপতি ও বামাক মহানগরের বর্তমান সভাপতি ব্যবসায়ি আলহাজ্ব আতাউর রহমান, বামাক মহানগরের সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার, পুস্তক ব্যবসায়ি কাজী বুরহান উদ্দিন, এনায়েত চৌধুরী, মাইদুল হসান, রাসেল আহমদ, মো. আব্দুল হাই, আশফাকুর রহমান, বামাক এয়ারপোর্ট থানা শাখার সাধারণ সম্পাদক আলী আহসান হাবিব, জালালাবাদ থানা শাখার সাধারণ সম্পাদক মো. শাহ আলম, শাহপরাণ থানা শাখার সাংগঠনিক সম্পাদক বিনিয়ামিন রাসেল, এডভোকেট হোসেন আহমদ শিপন, জুয়েল আহমদ, তুহিনুর রহমান, জাবেদুর রহমান, আকবর আলী, জিহাদুর রহমান, জসিম আহমদ, হারুনুর রশিদ প্রমুখ।

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিলেট জেলা শাখার এই নির্বাচনে সিলেট জেলার ১৩টি উপজেলার পুস্তক ব্যবসায়ীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.