মৌলভীবাজার প্রতিনিধি | ০৮ ডিসেম্বর, ২০১৭
রাবার গাছকে জ্বালানী কাঠ হিসেবে ব্যবহার না করে আসবাবপত্রে ব্যবহারী কাঠে রুপান্তরিত করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্থাপনকৃত দেশের সর্ববৃহৎ রাবার কাঠ পেসার ট্রিটমেন্ট প্লান্ট এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গলের ইছবপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্লান্টের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি ।
উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ ও বনমন্ত্রনালয়ের সচিব ইসতিয়াক আহমেদ এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। এসময় স্বাগত বক্তব্য রাখেন বিএফআইডিসি এর অতিরিক্ত সচিব ও চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কাদির।
এসময় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের এমপি সৈয়দা সায়েরা মহসীন, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, এই প্লান্ট স্থাপনের ফলে এলাকায় কর্মস্থানসৃষ্ঠিসহ কাঠ আমদানি হৃাস পাবে। এতে জাতীয় অর্থনীতি মজবুত হবে বলেও তিনি জানান।