গোয়াইনঘাট প্রতিনিধি | ০৯ ডিসেম্বর, ২০১৭
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান বলেছেন, সরকার এখন দিশেহারা। তারা পাগলের প্রলাপ বকছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে শৃষ্টচার বহির্ভূত বক্তৃতা দিচ্ছেন। এটা তাদের জনবিচ্ছিন্নতা ও দেউলিয়াপনারই আলামত। সরকারের প্রধানমন্ত্রীর এভাবে সংবাদ সম্মেলনে আচরণ নিন্দনীয়,অনভিপ্রেত। নাকে খত দিয়ে বিএনপি নির্বাচনে আসবে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, এদেশের রাজনীতিতে নাকে খত দেয়ার কোন ইতিহাস বিএনপি বা খালেদা জিয়ার নেই। বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ফখর উদ্দিন মঈন উদ্দিনদের কাছে নাকে খত দিয়েছেন বলে প্রমাণ আছে।
তিনি বলেন, গুম,খুনের রানী শেখ হাসিনাকে এদেশের জনগণ আর ক্ষমতায় দেখতে চায়না। তাকে জনগণ ব্যালটের মাধ্যমে বিদায়ের জন্য অধির আগ্রহে অপেক্ষা করছে। জনগণ সচেতন,তারা বুঝে তারা জানে কারা ক্ষমতায় থাকলে লুটপাট হয়। ডাকাতি হয়। প্রধানমন্ত্রীর মদদপোষ্ট মন্ত্রী এমপি ও তার আত্মীয় স্বজনরা জনগণের সম্পদ লুট করছেন। তাই বেগম খালেদা জিয়ার সভা সমাবেশে জনতার ঢল দেখে তারা হামলা চালাচ্ছে।
তিনি আরো বলেন, জনগণের সেবা থেকে বিএনপিকে দুরে রাখতে সরকার কাল্পনিক অভিযোগের ভিত্তিতে দশরত্ন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। আমরা দৃঢ় বিশ্বাসী বিচারক যদি ন্যায় বিচার করেন তবে খালেদা জিয়া খালাস পাবেন। ইহুদি,খৃষ্টানদের দুসর এ সরকারের হাতে এদেশের স্বাধীনতা,সার্বভৌমত্ব কোন কিছুই নিরাপদ নয়। তাই জনগণের সরকার প্রতিষ্ঠায় অনতি বিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায়ে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে হবে। বিএনপি তথা ধানের শিষ প্রতীককে আগামী নির্বাচনে জয়যুক্ত করতে হবে। বর্ষীয়ান রাজনীতিবিদ দিলদার হোসেন সেলিমকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একক প্রার্থী ঘোষণা দিয়ে তাকে ধানের শিষে ভোট দিতে তিনি সকলের প্রতি আহবান জানান।
মোঃ শাহজাহান শুক্রবার গোয়াইনঘাটের জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ, নবায়ন কর্মসূচি উদ্বোধনী ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ আলম স্বপনের পরিচালনা ও সভাপতি অসমান গনির সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা.শাখাওয়াত হাসান জীবন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ দিলদার হোসেন, কলিম উদ্দিন মিলন,সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, জাসাস সভাপতি চিত্রনায়ক হেলাল খান,ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী,সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপিনেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক রাজা,নাজিম উদ্দিন লস্কর,জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি এনায়েত উল্লাহ,সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ,গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব লুৎফুল হক খোকন,জেলা পরিষদ সদস্য ও পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম শাহপরান,উপজেলা যুবদলের সভাপতি আব্দুল মতিন,ইন্তাজ আলী,জেলা পরিষদ সদস্য মুহিবুল হক মুহিব,ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার,শাহ আলম তোফায়েল চৌধুরী,মোঃ শাহাব উদ্দিন শিহাব,বিএনপিনেতা আজির উদ্দিন,সাইদুর রহমান,মজির আহমদ,আবুল কালাম কাশেম,যুবদল নেতা মোঃ শাহাব উদ্দিন,জিয়াউল খান জিয়ারত,গাজি শফিক,সুলতান আহমদ,স্বেচ্ছাসেবকদলনেতা এখলাসুর রহমান,রুহুল আমিন,উপজেলা ছাত্রদলনেতা গোলাম কিবরিয়া ছাত্তার,জাহিদ খান,আবুল হাসিম,রফিক আহমদ,সেলিম আহমদ,সাদেক আহমদ,ফাহিম আল হাসান,রিয়াজ উদ্দিন বাবুল,জসিম উদ্দিন,সোহেল আহমদ,হাসান আহমদ,লিটন আহমদ প্রমুখ।