Sylhet Today 24 PRINT

দিনভর বৃষ্টিতে ভোগান্তিতে নগরবাসী

নিজস্ব প্রতিবেদক |  ০৯ ডিসেম্বর, ২০১৭

বঙ্গোপসাগরে গভীর নিম্ন চাপের প্রভাবে সকাল থেকেই টািনা বৃষ্টি হচ্ছে সিলেটে। বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

আবহাওয়া অফিস জানিয়েছে, রোববারও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার বিকেল ৩ টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ১২ মিলিমিটার। বৃষ্টির কারণে বেড়েছে শীতের প্রকোপও। এতে বিপাকে পড়েছেন নিন্ম আয়ের মানুষ। ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া সাধারন শ্রমিক ও দিনমজুরেরা। বিঘ্নিত হচ্ছে স্কুল কলেজ ও অফিসগামী নগরবাসীরর স্বাভাবিক জীবনযাত্রা।

সিলেটের আকাশে দিনভর দেখা মেলেনি সূর্যের। আজকের সর্বোচ্চ  তাপমাত্রা রেকর্ড হয়েছে ২২.১ ডিগ্রী সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রী সেলসিয়াস।
সাগরে নিম্ন চাপের কারনে আরো ২-১ দিন এমন বৃষ্টিপাত অব্যাহত  থাকতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.