Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে মোটরসাইকেল ছিনতাইকালে জনতার হাতে আটক ১

গোলাপগঞ্জ প্রতিনিধি  |  ০৯ ডিসেম্বর, ২০১৭

সিলেটের গোলাপগঞ্জে মোটরসাইকেল ছিনতাইকালে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। শুক্রবার (৮ ডিসেম্বর) ৯ টার দিকে উপজেলার হেতিমগঞ্জ বাজারে এ ঘটনাটি ঘটে। আটককৃত ছিনতাইকারী বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের চান্দিকাপন গ্রামের মৃত আরিফ মিয়ার পুত্র মারুফ হোসেন সুজন (২৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার হেতিমগঞ্জ বাজারে স্থানীয় এলাকার ডাঃ নুরুল ইসলামে মোটরসাইকেল ছিনতাই করার চেষ্টাকালে জনতা মারুফ হোসেন সুজনকে হাতেনাতে ধরে ফেলে। এসময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ জনতার হাত থেকে উদ্ধার করে তাকে থানা হাজতে নিয়ে আসে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মীর মোহাম্মদ আবু নাসের সিলেটটুডেটুয়েন্টিফোর ডটকম কে ঘটনার সততা নিশ্চিত করে বলেন, মারুফ হোসেন সুজনের বিরুদ্ধে পাশ্ববর্তী বেশ কয়েকটি থানায় একাধিক ছিনতাইয়ের মামলাও রয়েছে বলে খবর পাওয়া গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.