Sylhet Today 24 PRINT

নগরীর কালীবাড়ি ও নোয়াপাড়ায় ছড়ার উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিলেটটুডে ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০১৭

সিলেট নগরীর ৮নং ওয়ার্ড এলাকার কালীবাড়ি ও নোয়াপাড়ায় ছড়ার উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে সিলেট সিটি করপোরেশন।

রোববার (১০ ডিসেম্বর) সকালে সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।

এ সময় ছড়ার উপর অবৈধভাবে তৈরি করা একটি বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়।

অভিযান শেষে মেয়র আরিফ বলেন, দীর্ঘদিন থেকে এই ছড়ার অধিকাংশ দখল করে বাড়ি নির্মাণ করে রেখেছিল একটি চক্র। যার কারণে ঐ এলাকার পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে দীর্ঘ মেয়াদী জলাবদ্ধতার সৃষ্টি করছিল। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান চালানো হয়।

মেয়র আরো বলেন, এই বাড়ি উচ্ছেদের ফলে সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ডে আর কোন জলাবদ্ধতা থাকবে না। পরে মেয়রের নির্দেশে ছড়ার মধ্যে থাকা ময়লা আবর্জনা পরিস্কার করা হয়।

অভিযানে সিসিকের কাউন্সিলার ইলিয়াছুর রহমান ইলিয়াছ, নির্বাহী প্রকৌশলী শামছুল হক, প্রকৌশলী তানিম আহমদ সহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতা কর্মীরা অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.