Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে সাত জুয়ারি আটক

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৪ জুন, ২০১৫

মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাত জুয়ারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) ভোরে এদের আটক করা হয়।

আটক জুয়ারিরা হলেন- মোস্তাফিজুর রহমান (২৯), শাহাজান মিয়া (৩০), নুর হোসেন (৪০), কামাল হোসেন (৪২), জাবেদ মিয়া (৩৮), কাউছার আহমদ (২৭) ও আলামিন মিয়া (২৯)। তাদের বা‍ড়ি মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকায় বলে পুলিশ জানায়।

মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমা বেগম জানান, রাতে শহরের বিভিন্ন এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.