Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে জঙ্গি সন্দেহে আটক ৫

নিজস্ব সংবাদদাতা  |  ১১ ডিসেম্বর, ২০১৭

জঙ্গি তৎপরতার অভিযোগে হবিগঞ্জ থেকে ৫ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার সন্ধ্যায় সদর উপজেলার নারায়ণপুর এলাকায় গোপন বৈঠকের সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সদর উপজেলা জামায়াতের সভাপতি হাজী আব্দুল কদ্দুছ (৫০), নারায়নপুর বাজারের টেইলার্স ব্যবসায়ী আবুল কালাম (৫০), নারায়নপুর বাজারের আল মদিনা ক্লথ ষ্টোরের মালিক আব্দুর নুর (৪৫), আনন্দপুর গ্রামের নজরুল ইসলাম (৪৫) ও দীঘলবাগ পয়েন্ট বাজারের ফার্মেসী ব্যবসায়ী রুহুল আমীন (২৮)।

সোমবার দুপুরে র‌্যাব কার্যালয় থেকে পাঠানো সিলেট র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার সন্ধায় র‌্যাব সিলেটে-৯ সদস্যরা নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়। এ সময় গোপন বৈঠক চলাকালে তাদের কার্যালয় থেকে ৫ জনকে আটক করে।

পরে তাদের বিরুদ্ধে জঙ্গি মামলা দিয়ে সোমবার সকালে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.