Sylhet Today 24 PRINT

মাধবপুরে পকেটমারের কারাদণ্ড

মাধবপুর প্রতিনিধি |  ১১ ডিসেম্বর, ২০১৭

হবিগঞ্জের মাধবপুরে সামছু মিয়া (২৮) নামে এক পকেটমারকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১১ ডিসেম্বর) বিকালে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোকলেছুর রহমান এই দণ্ডাদেশ দেন। সামছু মিয়া উপজেলার পশ্চিম মাধবপুর এলাকার মৃত ওয়াহাব মিয়ার ছেলে।

ইউএনও মোকলেছুর রহমান জানান, সোমবার দুপুরে মাধবপুর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) লিটন চন্দ্র গোপ মাধবপুর বাজার থেকে তাকে আটক করেন। বিকালে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.