Sylhet Today 24 PRINT

বিয়ের রাতেই বরের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক |  ১১ ডিসেম্বর, ২০১৭

বর হয়ে যেখানে বিয়ের পিড়িতে বসার কথা সেখানে লাশ হয়ে খাটিয়ায় উঠতে হল কারি মাওলানা জামিল হুসাইন নামের এক তরুণকে। তিনি কানাইঘাট উপজেলার বড় চতুল ইউনিয়নের হারাতৈল উপর বড়াই গ্রামের বাসিন্দা।

সোমবার (১১ ডিসেম্বর) রাতে সিলেটের নগরের বেসরকারি হাসপাতাল ওয়েসিস-এ চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান।

এর আগে ৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) সিলেট-তামাবিল মহাসড়কের বাঘের সড়ক এলাকায় মোটরসাইকেল-লেগুনা মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন কানাইঘাটের কারি মাওলানা জামিল হুসাইন।

জামিল হুসাইনের পারিবারিক সূত্রে জানা গেছে, ১১ ডিসেম্বর (সোমবার) মাওলানা জামিলের বিয়ের দিন তারিখ ঠিক ছিল। কিন্তু নিজের বিয়ের আমন্ত্রণ পত্র বিলিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে গত ৭ ডিসেম্বর দুর্ঘটনার শিকার হন তিনি।

কারি মাওলানা জামিল হুসাইন ছিলেন কানাইঘাট ছাত্র জমিয়ত চতুল ইউনিয়ন শাখার সভাপতি। তরুণ এ আলেমের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.