Sylhet Today 24 PRINT

মাধবপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এসআই আহত

মাধবপুর প্রতিনিধি  |  ১২ ডিসেম্বর, ২০১৭

হবিগঞ্জের মাধবপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১১ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মাধবপুর-ছাতিয়াইন সড়কে এই ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কাউছার আলম বলেন, রাতে পুলিশ তদন্ত কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে রতনপুরের বাসায় যাচ্ছিলেন এসআই জিয়াউর। পথিমধ্যে একদল দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে কর্তব্যরত সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মনির হোসেন বাংলানিউজকে, জিয়াউর রহমানের পেটে ছুরিকাঘাত করায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.