Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

হবিগঞ্জ প্রতিনিধি |  ১২ ডিসেম্বর, ২০১৭

হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুরে পাথর বুঝাই ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- শরিয়তপুর সদর উপজেলার মৃত বাবুল মিয়ার পুত্র আবু বক্কর (২২) ও সোনা মিয়ার পুত্র বিলাল্ল হোসেন (২৫)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে মাধবপুর উপজেলার রতনপুরে সিলেট থেকে ঢাকাগামী পাথর বুঝাই ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই পিকআপ যাত্রী নিহত হন। আহত হন আরও ৫ জন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে এবং আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.