Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে পুলিশি অভিযানে ৩১ আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি |  ১২ ডিসেম্বর, ২০১৭

হবিগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৩১ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১১ ডিসেম্বর) রাত ৯টা থেকে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ থানা পুলিশ।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) নাজিম উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাতকৃতদের মধ্যে ১৬ জন পরোয়ানাভুক্ত ও ১৫ জন নিয়মিত মামলার আসামি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.