Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকান্ডের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক |  ১২ ডিসেম্বর, ২০১৭

ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকান্ডের ঘটনায়  চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে ঢাকার বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী (সঞ্চালন-১) এমদাদুল ইসলামকে।

কমিটির সদস্যরা আজ (১২ ডিসেম্বর) ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানিয়েছেন বিদ্যুৎ বিতরণ বিভাগ সিলেটের প্রধান প্রকৌশলী রতন কুমার বিশ্বাস।

সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায়  ফেঞ্চুগঞ্জ পালবাড়িতে বিদ্যুতের ২শ’ ৩০ কেবি গ্রিড লাইনের উপকেন্দ্রে আগুন লাগে। এতে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও কুমিল্লার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

সংশ্লিষ্টরা জানান, আগুন লাগার ঘটনায় অন্তত ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এরমধ্যে শুধু ট্রান্সফর্মারের মূল্যই প্রায় ১২ কোটি টাকা। এটি দেশের বাইরে থেকে আনতে খরচ হয়েছে কমপক্ষে আরো ৬ কোটি টাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.